প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন। সকালের নাস্তা থেকে শুরু করে ডিনার
টেবিল-সবখানেই ডিমের রাজত্ব। তবে স্বাস্থ্য সচেতন মানুষের মনে একটি চিরন্তন
প্রশ্ন সবসময় ঘুরপাক খায় দিনে কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো?
অতিরিক্ত ডিম খেলে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে, নাকি এটি শরীরের পুষ্টির ঘাটতি পূরণ
করে? আজকের এই বিস্তারিত ব্লগে আমরা বিজ্ঞানসম্মত তথ্যের ভিক্তিতে ডিম খাওয়ার
সঠিক নিয়ম ও উপকারিতা নিয়ে আলোচনা করব।
পেজ সূচীপত্রঃ প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
- প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
- দিনে কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ
- ডিম ও কোলেস্টেরল ভুল ধারণা বনাম বাস্তবতা
- ওজন কমাতে ডিমের ভূমিকা গুলো
- পেশী গঠনে ও বডিবিল্ডিংয়ে ডিমের কার্যকারিতা
- বয়স্কদের জন্য ডিম খাওয়ার নিয়ম ও সতর্কতা
- শিশুদের মেধা বিকাশে প্রতিদিন একটি ডিম
- ডায়াবেটিস রোগীদের জন্য ডিম কি ক্ষতিকর?
- ডিম রান্নার সেরা ও স্বাস্থ্যকর পদ্ধতি
- ডিমের খোসা ও গুণগত মান চেনার উপায়
- ডিম নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা ও তার জবাব
- শেষ কথাঃ প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
ডিম হলো উচ্চমানের প্রোটিনের একটি দুর্দান্ত উৎস। একটি বড় ডিমে সাধারণত ৬ গ্রাম
প্রোটিন থাকে যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এছাড়া ডিমে রয়েছে অত্যাবশ্যকীয়
অ্যামিনো অ্যাসিড, যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না। ২০২৬ সালের আধুনিক
পুষ্টিবিজ্ঞান অনুযায়ী, ডিমের সাদা অংশ এবং কুসুম উভয়ই শরীরের জন্য আলাদা আলাদা
পুষ্টি বহন করে। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, এবং কে যা চর্বিতে দ্রবণীয়।
এছাড়া এতে আছে কোলিন, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত করতে জাদুর
মতো কাজ করে। অনেক মানুষ মনে করেন কুসুম ক্ষতিকর, কিন্তু কুসুমেই ডিমের অর্ধেকের
বেশি পুষ্টিগুণ বিদ্যমান থাকে। তাই কুসুম বাদ দিয়ে ডিম খাওয়া মানে হলো আপনি এর
আসল পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন।ভিটামিন বি-১২ এবং রিবোফ্লাভিন সমৃদ্ধ হওয়ায় ডিম
আমাদের শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই
করার শক্তি জোগায়। যারা দ্রুত ক্লান্তি অনুভব করেন, তাদের খাদ্যতালিকায় ডিম রাখা
অত্যন্ত জরুরি। সু্স্থ থাকার জন্য ডিমের ভূমিকা অপরিসীম। মানবদেহে হরমোনের
ভারসাম্য রক্ষা করতেও ডিমের পুষ্টি উপাদানগুলো কাজ করে। বিশেষ করে থাইরয়েড
গ্রন্থির সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় আয়োডিন এবং সেলেনিয়াম ডিমে প্রচুর
পরিমাণে থাকে।
এটি হাড়ের ঘনত্ব বাড়াতেও সহায়তা করে, যা অস্টিওপোরেসিসের মতো রোগ প্রতিরোধে
ভূমিকা রাখে। নিয়মিত ডিম খাওয়া আপনার ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতেও সহায়ক।
সবশেষে, ডিম হল এমন একটি খাবার যা খুব সহজে হজম হয়। যেকোনো বয়সের মানুষ শিশু
থেকে বৃদ্ধ সবাই ডিম থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারেন। তবে ডিম খাওয়ার
উপকারিতা পেতে হলে এটি সঠিক উপায়ে রান্না করা প্রয়োজন। অতিরিক্ত তেল বা চর্বিতে
ভাজা ডিমের চেয়ে সিদ্ধ ডিম বা পোচ শরীরের জন্য বেশি উপকারী বলে গণ্য করা হয়।
দিনে কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ
প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের
জন্য দিনে এক থেকে দুইটি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ বলে মনে করেন বেশিরভাগ
বিশেষজ্ঞ।আমেরিকান হাট অ্যাসোসিয়েশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক,
রিপোর্ট অনুযায়ী সুস্থ মানুষের সপ্তাহে অত্যন্ত সাত থেকে দশটি ডিম কোন দ্বিধা
ছাড়াই খেতে পারেন। এটি আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরলের নেতিবাচক প্রভাব ফেলে
না।
তবে ব্যক্তির শারীরিক অবস্থা, ওজন এবং পরিশ্রমের উপর ভিত্তি করে এই সংখ্যা কম
বেশি হতে পারে। যারা নিয়মিত ব্যায়াম করেন বা কায়িক বেশি করেন, তারা দিনে ৩ থেকে
৪ টি ডিমও খেতে পারেন। কারণ তাদের শরীরের পেশী পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত
প্রোটিনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ডিমের কুসুমের সংখ্যার দিকে নজর রাখা
প্রয়োজন।
যাদের উচ্চ রক্তচাপ বা ডায়বেটিসের মত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দিনে একটি
ডিমের বেশি না খাওয়াই ভালো। তবে তারা চাইলে ডিমের সাদা অংশ বেশি খেতে পারেন।
গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশে কোন কোলেস্টেরল থাকে না, তাই এটি হৃদয়ে
রোগীদের জন্য নিরাপদ। ডিম খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধ বজায় রাখা হলো সুস্থতার
চাবিকাঠি।
গর্ভবতী মহিলা এবং বাড়ন্ত শিশুদের জন্য ডিমের প্রয়োজনীয়তা আরো বেশি। শিশুদের
মেধা বিকাশের জন্য প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়া জরুরী। একইভাবে গর্ভবতী
মায়েদের ভ্রুনের বিকাশের জন্য কলিন এবং ফুলেটের প্রয়োজন হয়, যা ডিমে
পর্যাপ্ত পরিমাণে থাকে। তাই তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিমের
সংখ্যা নির্ধারণ করা উচিত।
মনে রাখবেন, প্রত্যেকের শরীরের গঠন এবং হজম শক্তি ভিন্ন। তাই কোন সাধারণ নিয়ম
সবার জন্য হুবহু প্রযোজ্য নাও হতে পারে। যদি ডিম খাওয়ার পর আপনার অ্যাসিডিটি
বা পেটে অস্বস্তি হয়, তবে সংখ্যা কমিয়ে আনুন। সুস্থ মানুষের জন্য এক থেকে
দুইটি ডিম খাওয়া নিরাপদই নয়, বরং এটি একটি আদর্শ অভ্যাস।
ডিম ও কোলেস্টেরল ভুল ধারণা বনাম বাস্তবতা
অনেকেই মনে করেন ডিম খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি তৈরি
হয়। এটি একটি অত্যন্ত পুরনো এবং ভুল ধারণা। রক্তে কোলেস্টেরল মূলত যকৃত বা লিভার
তৈরি করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ডিমের ডায়েটারি কোলেস্টেরল রক্তের
কোলেস্টেরলের মাত্রার ওপর খুব সামান্যই প্রভাব ফেলে। ডিমের কুসুমে থাকা
কোলেস্টেরল আসলে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।
ভালো কোলেস্টেরল শরীর থেকে খারাপ কোলস্টেরল অপসারণে ভূমিকা রাখে। তাই ডিম খেলে
হৃদয় রোগ হয় এই দাবিটি এখন আর বিজ্ঞান সম্মত নয়। বরং ডিম হৃদরোগের ঝুঁকি কমাতে
কিছু ক্ষেত্রে সহায়তা করে। স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাটযুক্ত খাবার যেমন
বিরিয়ানি বা ভাজাভুজি খেলে রক্তে কোলেস্টেরল যতটা বাড়ে ডিম খেলে তার ছিটে ফোটাও
বাড়ে না। তাই আপনি যদি ডিমের সাথে অতিরিক্ত মাখন বা চরপি যুক্ত খাবার খান, তবেই
সেটি সমস্যার কারণ হতে পারে।
ডিম রান্নার পদ্ধতির ওপরেই এর গুনাগুন নির্ভর করে। প্রতিদিন কয়টি ডিম খাওয়া
স্বাস্থ্যের জন্য ভালো যাদের বংশগতভাবে উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের
ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন। তারা কুসুম বাদ দিয়ে কেবল সাদা অংশ খেতে
পারেন। তবে সাধারণ মানুষের জন্য ডিম একটি নিরাপদ প্রোটিন উৎস। ভুল ধারণা ঝেড়ে
ফেলে আপনি আপনার প্রতিদিনের ডায়েটে ডিম অন্তর্ভুক্ত করতে পারেন।
ডিম খাওয়ার ফলে শরীরে কোন ক্ষতি হচ্ছে কিনা তা বুঝতে নিয়মিত লিপিড প্রোফাইল
টেস্ট করানো ভালো।যদি আপনার রক্তে কোলেস্টেরল স্বাভাবিক থাকে, তবে দিনে একটি ডিম
খাওয়া আপনার জন্য ভালো হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন ডিমকে একটি সুপার ফুড
হিসেবে স্বীকৃতি দিয়েছে যা হার্টের সুস্থতার অবদান রাখে।
ওজন কমাতে ডিমের ভূমিকা গুলো
প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আপনি কি ওজন কমাতে চান তবে ডিম
হতে পারে আপনার সেরা বন্ধু। ডিমে ক্যালরি কম কিন্তু পুষ্টি বেশি, যা ওজন কমানোর
যাত্রায় অত্যন্ত কার্যকর। একটি সেদ্ধ ডিমে মাত্র ৭০ থেকে ৮০ ক্যালরি থাকে। তাই
যারা ক্যালরি ম্যাপে খাবার খান, তাদের জন্য ডিম একটি চমৎকার বিকল্প। ডিম খেলে
দীর্ঘক্ষন পেট ভরা থাকে। এটি শরীরে তৃপ্তি হরমোন নিঃসরণ করে, যার ফলে বারবার
খাওয়ার ইচ্ছা কমে যায়।
সকালের নাস্তায় যারা ডিম খান তারা সারাদিন অন্যান্য খাবারের প্রতি কোন আসক্ত হন
না। ফলে ওজন কমানো অনেক সহজ হয়ে যায়।প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি শরীরে মেদ জমতে
দেই না। ওজন কমানোর সময় শরীরে মাংসপেশি কমে যাওয়াই ঝুঁকি থাকে। ডিমের প্রোটিন
এই পেশিগুলোকে ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি ব্যায়ামের পাশাপাশি ডিম খান তবে
আপনার শরীর সুগঠিত হবে এবং মেদ ঝরবে দ্রুত।
এটি বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম বুস্ট করে, যা চর্বি পোড়াতে সাহায্য করে। তবে
ওজন কমানোর জন্য ডিম পোচ বা হাফ বয়েল করার চেয়ে শক্ত সেদ্ধ ডিম বেশি কার্যকরী।
এতে অতিরক্ত কোন তেল বা ক্যালরি যোগ হয় না। কুসুম সহ খেলে প্রয়োজনীয় ভিটামিন
পাওয়া যায় যা ওজন কমানোর সময় শরীরে শক্তির অভাব হতে দেয় না। ডিমের সালাদও
একটি পুষ্টিকর বিকল্প হতে পারে।
অনেকে মনে করেন শুধু ডিম খেয়েই ওজন কমানো সম্ভব, কিন্তু এটি ভুল। সুষম খাবারের
অংশ হিসেবে ডিম গ্রহণ করতে হবে। পর্যাপ্ত সবজি এবং ফাইবারযুক্ত খাবারের সাথে ডিম
যোগ করলে ফলাফল আরো ভালো পাওয়া যায়। ওজন নিয়ন্ত্রণে রাতে ডিমের মত সাশ্রয়ী ও
পুষ্টিকর খাবার আর দ্বিতীয়টি নেই।
পেশী গঠনে ও বডিবিল্ডিংয়ে ডিমের কার্যকারিতা
প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো জিম প্রেমী বা বডি বিল্ডারদের
কাছে ডিম হলো অবিচ্ছেদ্য একটি খাবার। বেশি বা মাসল তৈরির জন্য শরীরে লিউসিন নামক
অ্যামিনো এসিডের প্রয়োজন হয়, যা ডিমে প্রচুর থাকে। ব্যায়ামের পর পেশীর যে
ক্ষয়ক্ষতি হয়, তা মেরামত করতে ডিমের প্রোটিন জাদুর মতো কাজ করে। বডি বিল্ডাররা
সাধারণত প্রতিদিন অনেকগুলো ডিম খেয়ে থাকেন। তবে তারা কুসুমের চেয়ে সাদা অংশের
ওপর বেশি গুরুত্ব দেন। কারণ ডিমের সাদা অংশ পিওর প্রোটিনের উৎস এবং এতে ফ্যাট নেই
বললেই চলে।
যারা প্রফেশনার বডিবিল্ডিং করেন তারা দিনে ছয় থেকে আটটি ডিমের সাদা অংশ খেয়ে
থাকেন।ব্যায়ামের পর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে প্রোটিন গ্রহণ করলে পেশি দ্রুত
বৃদ্ধি পায়। এক্ষেত্রে দুটি আস্ত ডিম এবং কয়েকটি টিমের সাদা অংশ সেরা পোস্ট
ওয়ার্কআউট মিল হতে পারে। ডিমের কোলিন স্নায়ুতন্ত্রকে সংক্রিয় রাখে, যা
ব্যায়ামের সময় একাগ্রতা বেড়াতে সাহায্য করে। এটি শক্তির একটি টেকসই উৎস হিসেবে
কাজ করে। ডিমে থাকা ভিটামিন বি কমপ্লেক্স খাবার থেকে শক্তি উৎপাদনের সহায়তা করে।
যারা বডিবিল্ডিং এর জন্য স্টেরয়েড বা কৃত্রিম এড়িয়ে চলতে চান, তাদের জন্য ডিম
হলো প্রাকৃতিক এবং নিরাপদ বিকল্প। এটি শরীরের হরমোনাল গ্রোথ বাড়াতেও পরোক্ষভাবে
ভূমিকা রাখে।তবে শুধু ডিম খেলেই মাসাল হবে না সাথে কঠোর পরিশ্রম এবং পর্যাপ্ত
বিশ্রাম ও প্রয়োজন। ডিমের কুসুম ও পুরোপুরি বাদ দেয়া উচিত নয়, কারণ এতে থাকা
ভিটামিন ডি হার কে শক্তিশালী করে যা ভারী ওজন তুলতে সাহায্য করে। বডিবিল্ডারদের
জন্য ডিম হলো সাশ্রয়ী হুই প্রোটিন।
বয়স্কদের জন্য ডিম খাওয়ার নিয়ম ও সতর্কতা
প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বয়স বাড়ার সাথে সাথে শরীরের
বিপাক ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। তাই বয়স্কদের
ক্ষেত্রে ডিম খাওয়ার বিষয়ে কিছুটা সচেতন হওয়া প্রয়োজন। সাধারণত ৬০ বছরের বেশি
বয়সী মানুষ দিনে একটি একদিন অন্তর একটি ডিম খেতে পারেন। এটি তাদের হারের ক্ষয়
রোদের সহায়তা করে বয়স্কদের জন্য ডিমের সবচাইতে বড় সুবিধা হল এটি চিবিয়ে খেতে
সহজ এবং সহজে হজম হয়।
অনেক বৃদ্ধ মানুষ মাংস বা শক্ত খাবার খেতে পারেন না, তাদের প্রোটিনের চাহিদা
পূরণের জন্য ডিম সেরা উপায়। এতে থাকা লউটিন এবং জিক্সাথিন চোখের ছানি পড়া এবং
দৃষ্টিশক্তি হ্রাস রোধ করে। তবে বয়স্কদের যদি কিডনি সমস্যা বা উচ্চ কোলেস্টেরল
থাকে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডিম খাওয়া ঠিক নয়। বিশেষ করে কুসুমে থাকা
সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে। তাই তারা সপ্তাহে তিন থেকে চারটি ডিম খেতে পারেন।
ডিম রান্নার সময় তেলের বদলে জল দিয়ে পোচ করে দেওয়া তাদের জন্য বেশি
স্বাস্থ্যকর।
বয়স্কদের স্মৃতিভ্রম বা আলঝেইমার্স রোগ প্রতিরোধে জিমের কোলিন অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এছাড়া ডিমে থাকা ভিটামিন ডি হাড়ের গিটে ব্যথা কমাতে সাহায্য করে।
যারা রাতে ভালো ঘুমাতে পারেন না, তাদের ক্ষেত্রীয় জিমের ট্রিপটুফ্যান নামক
উপাদান কিছুটা সহায়ক হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের নাস্তায় একটি সেদ্ধ ডিম
এবং এক গ্লাস দুধ দেওয়া যেতে পারে। এটি তাদের সারাদিনের শক্তির যোগান দিবে। তবে
ডিমটি যেন অবশ্যই ভালোভাবে সিদ্ধ হয়, কারণ বয়স্কদের পাকস্থলী কাঁচা বাধা সেদ্ধ
ডিমের ব্যাকটেরিয়া সহ্য করতে পারে না।
শিশুদের মেধা বিকাশে প্রতিদিন একটি ডিম
শিশুদের শারীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশের জন্য ডিমকে সোফারফুড বলা হয়। বাড়ন্ত
বয়সে শিশুদের প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন হয়। প্রতিদিন
একটি ডিম খেলে শিশুদের হার মজবুত হয় এবং উচ্চতা বাড়তে সাহায্য করে। এটি তাদের
রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেয়। মস্তিষ্কের কোষ গঠনে কলিন এবং ওমেগা
তিন ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ডিমে প্রচুর পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত ডিম খায়, তাদের স্কুল পারফরমেন্স এবং
স্মৃতিশক্তি অন্যদের চেয়ে ভালো হয়। শিশুদের চোখের সুরক্ষায় ডিমের ভিটামিন এ
কার্যকর। অনেক শিশু সরাসরি সেদ্ধ ডিম খেতে চাই না। তাদের জন্য ডিমের ওমলেট, পোডিং
বা নুডুলস এর সাথে ডিম মিশিয়ে দেয়া যেতে পারে। ৬ মাস বয়সের পর থেকে শিশুদের
অল্প অল্প করে ডিমের কুসুম দেওয়া শুরু করা যেতে পারে। তবে এলার্জির বিষয়ে
শুরুতেই সচেতন থাকতে হবে। ডিমে থাকা আইরন শিশুদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর
করে।
এটি শিশুদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে। এছাড়া ডিমের
জিঙ্ক শিশুদের রুচি বাড়াতে এবং ঘা শুকাতে দ্রুত কাজ করে। তাই শিশুদের টিফিনে বা
সকালের খাবারে ডিম রাখা বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, শিশুদের জন্য ডিম রান্নার
সময় অতিরক্ত ঝাল বা মসলা এড়িয়ে চলা ভালো। সেদ্ধ ডিমই সবচেয়ে পুষ্টিকর। তবে
কোন শিশুর যদি ডিম খাওয়ার পর গায়ে র্যাশ বা বমি ভাব হয় তবে সাথে সাথে
চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়তে ডিমের কোন বিকল্প নেই।
ডায়াবেটিস রোগীদের জন্য ডিম কি ক্ষতিকর?
ডায়াবেটিস রোগীদের মনে ডিম নিয়ে অনেক সংশয় থাকে। সুখবর হলো, ডিম একটি লো
কার্বোহাইড্রেট বা শর্করাহীন খাবার। তাই ডিম খেলে রক্তে সর্করার মাত্রা বাড়ে না।
বরং এটি শরীরে ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করতে পারে। ডায়াবেটিস রোগীরা
নিয়মিত ডিম খেতে পারেন। তবে গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের
হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। তাই তারা যদি দিনে অনেকগুলো ডিম খান।
তবে তা কোলেস্টেরলের অপর প্রভাব ফেলতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য দিনে একটি
বা সপ্তাহে চার থেকে পাঁচটি ডিম খাওয়া সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
ডায়াবেটিস রোগীদের ডিম খাওয়ার সময় খেয়াল রাখতে হবে সেটি কিসের সাথে খাচ্ছেন।
ডিমের সাথে যদি সাদা রুটি বা চিনি যুক্ত খাবার খাওয়া হয়, তবে রক্তে শরকরা বেড়ে
যাবে। ডিমের সাথে প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি যেমন পালং শাক বা ব্রক্লি যোগ করা
একটি আদর্শ কম্বিনেশন।
ডায়াবেটিস রোগীদের উচিত ডিম ভাজার বদলে জল দিয়ে পোচ সেদ্ধ করে খাওয়া। এতে
অতিরিক্ত ফ্যাট শরীরে প্রবেশ করতে পারে না। যদি আপনার ডাক্তার আপনাকে কোলেস্টেরল
কমানোর ঔষধ দিয়ে থাকেন, তবে ডিম খাওয়ার আগে তারপর আবার পরামর্শ নেয়া জরুরী।
সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে ডিম খেলে ডায়াবেটিস রোগীদের শরীরের দুর্বলতা কমে।
এটি তাদের দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে তারা অস্বাস্থ্যকর
স্নাকস খাওয়া থেকে বিরত থাকেন। ডায়াবেটিস মানেই ডিম বন্ধ এই ধারণাটি সম্পূর্ণ
ভুল।
ডিম রান্নার সেরা ও স্বাস্থ্যকর পদ্ধতি
ডিমের পুষ্টিগুণ অনেকাংশেই নির্ভর করে এটি আপনি কিভাবে রান্না করছেন তার ওপর। ডিম
রান্নার সবচেয়ে স্বাস্থ্যকর পদ্ধতি হলো হার্ড বয়েল্ড বা শক্ত সিদ্ধ করা। এতে
কোন অতিরক্ত তেল বা মসলা লাগেনা এবং ডিমের ভিতর সব পুষ্টি অখুন্ন থাকে। সেদ্ধ ডিম
হজম করা ও সহজ। দ্বিতীয় সেরা পদ্ধতি হলো পোচ করা। গরম জলে ডিম ছেড়ে দিয়ে তেল
ছাড়াই এই সুস্বাদু খাবার তৈরি করা যায়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য ওয়াটার
পোচ একটি চমৎকার বিকল্প।
এছাড়া অল্প তেলে ডিমের সাদা অংশের অমলেট ও স্বাস্থ্যকর হতে পারে যদি সাথে প্রচুর সবজি থাকে।ডিম যখন দীর্ঘক্ষণ ধরে উচ্চতাপে ভাজা হয়, তখন এর কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। বিশেষ করে কুসুমে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো তাপের ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া অতিরিক্ত তেলে ভাজলে ডিমের ক্যালরি কয়েকগুণ বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অনেকেই কাঁচা ডিম খেতে পছন্দ করেন, বিশেষ করে বডিবিল্ডাররা।
তবে এটি স্বাস্থ্যসম্মত নয়। কাঁচা ডিমে সালমনেলা নামক ব্যাকটেরিয়া থাকার ঝুঁকে
থাকে, যা ফুড পয়জনিং করতে পারে। এছাড়া রান্না করা ডিমের প্রোটিন শরীরে ৯১% শোষণ
করতে পারে, যেখানে কাঁচা ডিমের মাত্র ৫০% শোষিত হয়। ডিমের কারি বা ঝোল করার সময়
অতিরিক্ত তেল এবং গরম মসলা এড়িয়ে চলুন। ডিমের পুষ্টি ঠিক রাখতে হালকা আচেঁ
রান্না করা সবচেয়ে ভালো। আপনার পরিবারের জন্য রান্নার পদ্ধতি নির্বাচনে সচেতন
হোন যাতে পুষ্টির অপচয় না হয়।
ডিমের খোসা ও গুণগত মান চেনার উপায়
ভালো ডিম না খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। বাজার থেকে ডিম কেনার সময়
খোসার দিকে নজর দিন। পরিষ্কার এবং মসৃণ খোসার ডিম সাধারণত তাজা হয়। খোসা ফাটা
থাকলে সেই ডিম কিনবেন না, কারণ ফাটল দিয়ে ক্ষতিকর ভিক্টোরিয়া ভেতরে প্রবেশ করতে
পারে। ডিম তাজা কিনা তা বোঝার জন্য একটি সহজ পরীক্ষা রয়েছে। একটি বাটিতে পানি
নিন এবং তাতে ডিমটি ছেড়ে দিন। যদি ডিমটি নিচে ডুবে থাকে, তবে সেটি তাজা।
যদি ডিমটি পানিতে ভাসতে থাকে, তবে বুঝবেন সেটি পুরনো বা নষ্ট। পুরনো ডিম খেলে
পেটের সমস্যা হতে পারে। ডিমের কুসুমের মান দেখেই গুণগত মান বুঝা যায়। সাধারণত
গারো কমলা বা হলুদ রঙের কুসুমের ডিমে পুষ্টি বেশি থাকে। যেসব মুরগি খোলা পরিবেশে
চরে বেড়াই এবং প্রাকৃতিক খাবার খায়, তাদের ডিমের কুসুম গারো রঙ্গের হয়।
এগুলোকে অর্গানিক বা দেশি ডিম বলা হয়। ডিম ফ্রিজে সংরক্ষণ করা সবচেয়ে নিরাপদ।
এটি ভিক্টোরিয়া সংক্রমণ রোধ করে এবং ডিমের তাজা ভাব বজায় রাখে। ফ্রিজ থেকে বের
করার সাথে সাথেই ডিম রান্না না করে কিছুক্ষণ সাধারণ তাপমাত্রায় রেখে তারপর
রান্না করুন। এতে ডিমের খোসা ফাটার সম্ভাবনা থাকে না।দোকান থেকে ডিম কেনার সময়
মেয়াদ উত্তীর্ণের তারিখ (যদি থাকে) দেখে নিন। সব সময় নির্ভরযোগ্য উৎস থেকে ডিম
সংগ্রহ করার চেষ্টা করুন। নষ্ট ডিমের গন্ধ খুব হয় উৎকট হয়, তাই রান্নার আগে
ডিমটি আলাদা পাত্রে ভেঙ্গে পরীক্ষা করে নেয়া বুদ্ধিমানের কাজ।
ডিম নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা ও তার জবাব
অনেকে মনে করেন দেশি ডিমের পুষ্টি বেশি আর ফার্মের ডিমের পুষ্টি কম। আসলে
গবেষণায় দেখা গেছে, উভয় ধরনের ডিমের পুষ্টিগুণ প্রায় সমান। তবে মুরগির খাবারের
পার্থক্যের কারণে সাধে এবং ওমেগা ৩ এর পরিমানে কিছুটা তারতম্য হতে পারে। আরো একটি
ভুল ধারণা হলো গরমকালে ডিম খাওয়া যাবেনা। ধারণা করা হয় ডিম শরীরের তাপমাত্রা
বাড়িয়ে দেয়। এটি পুরোপুরি সত্য নয়। যেকোনো ঋতুতেই ডিম খাওয়া যায়, তবে গরম
কালে পর্যাপ্ত পানি পান করা জরুরী।
ডিম একটি সুষম খাবার যা সব ঋতুতেই শরীরের পুষ্টি যোগায়। ডিমের খোসার রঙ (সাদা
বনাম লাল) নিয়েও অনেকের ভুল ধারণা আছে। সাদা ডিম এবং লাল ডিমের পুষ্টিতে কোনো
পার্থক্য নেই। ডিমের খোসার রঙ মূলত মুরগির জাতের ওপর নির্ভর করে। তাই আপনি আপনার
পছন্দমতো যেকোনো রঙের ডিম খেতে পারেন। অনেকে মনে করেন ডিমের কুসুম বাদ দিয়ে শুধু
সাদা অংশ খাওয়া ভালো।
এটি কেবল বিশেষ কিছু রোগীদের জন্য সত্য। সাধারণ মানুষের জন্য পুরো ডিম খাওয়া বেশি
উপকারী, কারণ কুসুমেই অধিকাংশ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। কুসুম ছাড়া ডিমের
পুষ্টি পূর্ণতা পায় না। সবশেষে, ধারণা করা হয় ডিম খেলে ওজন বাড়ে। আসলে অতিরিক্ত
ক্যালোরি খেলে ওজন বাড়ে, ডিম খেলে নয়। উল্টো সঠিক নিয়মে ডিম খেলে ওজন কমে। তাই
ইন্টারনেটের ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে বৈজ্ঞানিক তথ্যের ওপর আস্থা রাখুন।
শেষ কথাঃ প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
পরিশেষে বলা যায়, দিনে কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তা নির্ভর করে
আপনার শারীরিক অবস্থা ও জীবনযাত্রার ওপর। একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি
ডিম অমৃতের মতো কাজ করে। এটি আপনার শরীরকে সারাদিন কর্মক্ষম রাখতে এবং
দীর্ঘমেয়াদী রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। ডিম হলো প্রকৃতির এক অনন্য দান যা
অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য। আপনার খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করলে আপনি শুধু
প্রোটিনই পাচ্ছেন না, বরং অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজও নিশ্চিত করছেন।
সুস্থ হার্ট, তীক্ষ্ণ মস্তিষ্ক এবং শক্তিশালী পেশি পেতে ডিমের জুড়ি মেলা ভার।তবে
মনে রাখবেন, যেকোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আপনার যদি কোনো বিশেষ স্বাস্থ্য
সমস্যা থাকে, তবে ডিমের সংখ্যা নির্ধারণের আগে পুষ্টিবিদের পরামর্শ নিন। নিয়মিত
ব্যায়াম করুন, প্রচুর জল পান করুন এবং ডিমের মতো পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ জীবন
অতিবাহিত করুন।



মাশাল্লাহ আপনার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে
আপনাকে অনেক ধন্যবাদ