আমাদের সম্পর্কে জানুন
সকল বিশ্ব হলো একটি আধুনিক ও তথ্যভিত্তিক বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম। যেখানে
প্রযুক্তি, অনলাইন সেবা এবং ডিজিটাল সমাধান নিয়ে সহজ ও নির্ভরযোগ্য তথ্য শেয়ার
করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো পাঠকদের কাছে জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন
করা, যেন সবাই উপকৃত হতে পারে।
ইনশা আল্লাহ আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই হতে পারে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে
সাহায্য করতে। তাই সকল বিশ্ব এ প্রকাশিত প্রতিটি কন্টেন্ট লেখার আগে তথ্য যাচাই
করা হয়। এবং ব্যবহারকারীর প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
আমার নাম মোঃ আব্দুল আহাদ হোসাইন, আমি নিয়মিত প্রযুক্তি এবং ডিজিটাল সল্যুশন নিয়ে
কাজ করি। আমার প্রযুক্তি ও অনলাইন জগতের প্রতি আগ্রহ থেকেই সকল বিশ্ব এর পথচলা
শুরু। প্রথম থেকেই আমার উদ্দেশ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে
মানুষ প্রযুক্তি, ওয়েবসাসাইট, ডিজাইন ও অনলাইন সার্ভিস সম্পর্কে স্পষ্ট ধারণা
পাবে।
তাছাড়া বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান শেয়ার করার মাধ্যমে অন্যদের উপকার করা।
আমি বিশ্বাস করি, শেখা শেখানো - এই দুইয়ের সমন্বয়েই একটি শক্তিশালী নতুন একাতা
তৈরি করা সম্ভব। ইনশা আল্লাহ
ভবিষ্যতে সকল বিশ্ব - কে একটি পূর্ণাঙ্গ বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে
তোলায় আমাদের লক্ষ্য। যেখানে ব্লগিংয়ের পাশাপাশি আরও মানসম্মত ডিজিটাল সেবা
যুক্ত করা হবে। আমরা চাই, সকলবিশ্ব এমন একটি জায়গা হোক যেখানে যে কেউ প্রযুক্তি
ও ডিজিটাল দুনিয়া সম্পর্কে শিখতে পারবে এবং নিজের দক্ষতা বাড়াতে পারবে।
আপনারা আমাদের সাথে থাকলে এবং নিয়মিত ভিজিট করলে, ইনশাআল্লাহ আমাদের এই পথচলা আরও
সহজ ও অনুপ্রেরণাদায়ক হবে, আশা করি আপনিও আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে
থাকবেন। এবং সকল বিশ্ব এর একজন সদস্য হিসাবে আমাদের শুভাখাঙ্খী হবে।
সকল বিশ্ব এর নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url